Saturday, October 17, 2015

পুনরাগমন

তোকে ভালোবাসি;
সমস্ত মন দিয়ে, প্রাণ দিয়ে, শরীর দিয়ে তোকে ভালোবাসি;
ভালোবাসি তোকে ঝড়ের মধ্যে, ভালোবাসি তোকে মেঘের
লেখায়, ভালোবাসি তোকে কঙ্কণের কিঙ্কিণীতে। কাছে আয়,
বোস আমার কোলে, বন্ধ হয়ে যাক শ্বাস-প্রশ্বাস, দিকে-দিগন্তে
বেজে উঠুক নুপূরের ঝঙ্কার। বৃষ্টিধারা নেমে আসুক ঊষর
মরুপ্রান্তরে, ধন্য হোক আমার শরীর তোর শরীরে মিশে,
চুম্বনজাল প্রসারিত হোক দুই ওষ্ঠাধরের ফাঁকে; নিবিড়ভাবে
আশ্লিষ্ট-নিষ্পিষ্ট হোক বেদনাকাতর মরীয়া এই দেহ, তোকে গান
শোনাই আজ অনাদিকালের, হোক কামনার সংসৃজন। কাছে
আয়, প্রবেশ করি তোর মধ্যে, তোর অন্তরমহলের অন্দরে, ঘন
অরণ্যের কন্দরে। বনস্পতি-সঙ্ঘর্ষে আজ জ্বলে উঠুক বাসনার
দাবানল, হোক নব প্রাণের আগমনবার্তা ঘোষিত চেতনার শেষ
গ্রন্থিতে। আয় তোকে ভালোবাসি আজ আর সব কিছু ছেড়ে।

দ্বিজ

আমার নতুন জন্ম হল আমার বউয়ের গর্ভ থেকে;
নাড়ী কেটে বার করে আনা হল আমার ছোট্ট
শরীরটাকে। ভূমিষ্ঠ হলাম মাতৃকা-পাদমূলে;
স্ত্রীর মধ্যরেখা বেয়ে উঠে গেলাম দৃপ্ত বিভঙ্গে
তার বক্ষে, পান করলাম কবোষ্ণ স্তন্য, তৃপ্ত
হল মন। চুম্বন করলাম তার ওষ্ঠাধর,
থরথর কম্পিত আসন্ন-আশ্লেষ-আশংকায়।
উঠে গেলাম আরো ওপরে; করলাম লেহন
কর্ণমূল, আঁখিপল্লব, কপোল, চিবুক, ভ্রূযুগল,
চঞ্চল-ক্ষিপ্ত চিকুরদাম। অনুভবে করলাম
উপলব্ধি হৃদয়েশ্বরীর হৃত্স্পন্দন ভ্রূমধ্যশিরায়।
নেমে এলাম আবার নীচে, হল চুম্বিত-আদৃত
সালঙ্কার নাভি। তার পর প্রবেশ করলাম নিবিড়
অরণ্যপ্রদেশে, করলাম ভেদ তার অপাবৃত যোনিদ্বার।

Friday, October 16, 2015

অতিথি

পকেটে ভরে রাখি ভালোবাসা;
ছোট ছোট প্রেমের বড়ি,
এক-একটার দাম মাত্র দশ টাকা।
অনেকদিন ইচ্ছে করেই খুলে দেখি,
বড়িগুলো আছে তো ঠিকঠাক?
লাল-নীল-সবুজ স্বপ্নের মায়াজাল
চলেছি বুনে সারা দিন, সারা রাত ধরে;
এসেছে সকাল বড় দেরিতে। গিয়েছে
অনেক অনামিকা, অনেক শাশ্বতী,
অনেক সুরঙ্গমা। ভালো লাগেনি কাউকে।
মনের দহনব্যথা ধীরে, ধীরে, নির্বিচারে
শেষ করেছে অনুভূতির অন্তিম সূক্ষ্মতা।
এখন অপেক্ষা শুধু তার আসার,
কারণ জানি নিশ্চিতমনে - সে আসবেই।

Saturday, September 26, 2015

"It's not your fault"

I'm crying in my room,
Doors locked,
In the middle of the night.
Delight? I'm far away,
But a fine wisp of morning
Mist, raven's call of the day,
Rooster's first crow driving
Deep silence away. Earth
Shatters anew in oblivion,
Re-inventing the wheel of
Self; who art thou? My
Salvation? The lady of
Shalott? I gotta go now
See about a girl.


Inspired by the movie "Good Will Hunting".

F**ked up

Had a lot to drink last night.
Bitter, sweet, pungent ale; taste
Still lingers on my heavy tongue,
Blocking thoughts away.
Were you there? I doubt it, lady.
You probably were asleep,
Quiet in your tidy bed,
Dreaming the charming prince,
Locked tight in a deep embrace.
Why didn't you think of me, lady?
Am I not the Holy Child? Ain't I
The savior of truth and beauty?
What have I done to distance you?
Pray tell me, so I could don back my regalia.

Tuesday, July 7, 2015

রমণ

তোর বুকে মাথা গুঁজে রাখি;
ইচ্ছে করে শুই তোর সাথে।
শৃঙ্গারে মাতাল হয়ে যাই,
সম্ভোগ-কূটে লুপ্ত হোক চেতনা,
তীব্র কামগন্ধ ছড়িয়ে পড়ুক
সারা ঘরে। রজনীগন্ধার দল
সাক্ষী থাকুক, আসুক নব
প্রাণের আনন্দবেদন, আজ
রাতের জন্য তুই হয়ে যা
আমার তিষ্যরক্ষিতা, হ কারুবাকী
শুধু আমারই জন্যে। মন-প্রাণ-যৌবন
দিয়ে করি উপভোগ তোকে;
হৃদয়েশ্বরী তুই, হে কিরণময়ী,
সৃষ্টিনিশার একচ্ছত্র কর্ত্রী।

সুবাসিনী

এখানে মেয়েদের গন্ধ অন্যরকম;
বুকের খাঁজে খাঁজে জমে স্তন্যের অনুরাগ।
কোমল বাহুর সরল আশ্লেষে জাগায়
জন্মান্তরের অনুভূতি; সুরভি তার
ফুল্লকুসুম-হেন। মিলে যায় শরীরে শরীর,
মনে মন, আত্মায় আত্মা, অরূপে রূপ।
চুম্বনের অন্ত্যস্বাদে জেগে থাকে মৃদু
তরঙ্গ সমুদ্র-শোণিতের। এস নারী,
কাছে এস, তোমার কেশদাম হোক
শঙ্খমণ্ডিত প্রবালপ্রাচীর, চরণকমলে
মত্স্যকন্যার ইঙ্গিত, হাতের কঙ্কণ বর্ণময়,
কুচযুগে ভূমাতৃকার অবভাস, যোনিদ্বার
অপাবৃত, বিকচ শ্রোণীদেশে নিবিড় অরণ্য।
সার্থক হোক সৃষ্টি তব মোর গর্ভাধানে।